আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেমের উদ্দেশে পাঠানো এক বার্তায় তিনি এ কথা বলেন: ন্যায়বিচার ও স্বাধীনতার পক্ষে থাকা আন্দোলনগুলোকে বিশেষ করে হিজবুল্লাহকে নিঃশর্তভাবে সমর্থন দিতে থাকবে ইরান।
আরাকচি আরও বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য যখন কিছু আঞ্চলিক দেশ মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে আসে, তখন থেকেই ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, ভবিষ্যতের যেকোনো চুক্তি লেবাননে যুদ্ধবিরতির সাথে সম্পর্কিত।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপসযোগ্য নয় এবং এটি ইসলামি প্রজাতন্ত্র ও এর জনগণের বৈধ দাবির মধ্যে পড়ে।
তিনি বলেন, সাম্প্রতিক প্রস্তাবে ইরান উল্লেখ করেছে যে, ভবিষ্যতের যেকোনো যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। এই বার্তা স্থায়ীভাবে যুদ্ধ শেষ করতে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রেরিত হয়েছে। এতে বলা হয়েছে, লেবাননের ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা যুক্তরাষ্ট্রের সাথে যেকোনো আলোচনার অগ্রগতির একটি প্রধান শর্ত এবং ভবিষ্যৎ চুক্তির জন্য অপরিহার্য বিষয়।
Your Comment